― Advertisement ―

spot_img

বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন অনুষ্ঠিত

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনে টেক্সটাইল...
প্রচ্ছদজাতীয়সারাদেশে ভোক্তার ৫৫জেলায় ৬১টিমের মাধ্যমে বাজারে চালবে অভিযান

সারাদেশে ভোক্তার ৫৫জেলায় ৬১টিমের মাধ্যমে বাজারে চালবে অভিযান

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম। এসময় ৫৫টি জেলায় ৬১টি টিম গঠনের কথা জানায়।

মঙ্গলবার( ১৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

সেখানে উল্লেখ করা হয় এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগরে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৫টি টিম বিভিন্ন বাজারে তদারকি পরিচালনা করে। এছাড়াও সারাদেশে ৫৫টি জেলায় ৬১টি টিমের মাধ্যমে বাজার অভিযান চালানো হয়। এসব অভিযানে ১২১টি প্রতিষ্ঠানকে ৫,০২,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদানে ইলিয়াস কাঞ্চন

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ টাস্কফোর্সের অধীনে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।