― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদসারা বাংলামধুপুরে ইউপি সদস্যদের বহাল রাখার দাবীতে মানববন্ধন

মধুপুরে ইউপি সদস্যদের বহাল রাখার দাবীতে মানববন্ধন

বাবুল রানা, বিশেষ(মধুপুর টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারদের অপসারণ না করে বহাল রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মধুপুর ও ধনবাড়ি উপজেলার ইউপি সদস্যদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সভাপতি ও গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহেল বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রতীক বা ব্যানারকে সামনে রেখে নির্বাচন করে বিজয় লাভ করিনি। আমরা ভোটারদের ভালোবাসা ও জনপ্রিয়তার কারণে এবং যোগ্যতার মাপকাঠিতে বিজয়ী হয়েছি।

আরও পড়ুনঃ বশেমুরমেবি হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর হলেন তানভীর

তিনি আরও জানান, এ সময় আমাদেরকে অপসারণ করা হলে এলাকার উন্নয়ন স্থবির হয়ে পড়বে। সাধারণত জনগন বিভিন্ন সেবা ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউপি সদস্যদের অপসারণ না করে বহাল রাখার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে মধুপুর ও ধনবাড়ি উপজেলার প্রায় শতাধিক ইউপি সদস্য অংশ গ্রহন করেন।