― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদসারা বাংলানাচোলে অভিযোগের ২ঘন্টার মধ্যে শিশুকন্যা ধর্ষন আসামী গ্রেফতার

নাচোলে অভিযোগের ২ঘন্টার মধ্যে শিশুকন্যা ধর্ষন আসামী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযোগের ২ ঘন্টার মধ্যে এক শিশুকন্যা ধর্ষন চেষ্টার আসামীকে আটক করতে সক্ষম হয়েছেন নাচোল থানার ওসি (তদন্ত) খন্দকার ফরিদ হোসেন।

নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন জানান, গত ১৪ অক্টোবর সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার নেজামপুর ইউপির জংলা দোগাছী গ্রামে অভিযুক্ত আঃ মান্নানের বাড়ির পাশে কয়েকজন শিশুর সাথে নির্যাতিত শিশুটি খেলাধুলা করছিল। ওইসময় একই পাড়ার মৃত সহিদ আলীর ছেলে আঃ মান্নান কবিরাজ(৬০) প্রতিবেশীর এক শিশুকন্যাকে প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। ওই শিশুকন্যার ডাক-চিৎকারে অন্যান্য শিশুরা ও প্রতিবেশীরা ধর্ষকের বাড়িতে ছুটে আসলে অভিযুক্ত আঃ মান্নান কবিরাজ তার ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, শিশুটির মাসহ তার স্বজনরা শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা করান। শিশুটির ভয়-ভীতি কাটলে ও মানসিকভাবে সুস্থ্য হলে শিশুটির মা গত ১৬ অক্টোবর সন্ধা সাড়ে ৬টায় নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করেন। অভিযোগের ২ঘন্টার মধ্যে ওই রাতেই নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত আঃ মান্নানের বাড়ি থেকে আসামীকে আটক করেন। মাত্র ২ ঘন্টার মধ্যে আসামী আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ মধুপুরে ইউপি সদস্যদের বহাল রাখার দাবীতে মানববন্ধন

এদিকে নির্যাতিত শিশুটির পরিবার জানান, ওই মান্নান কবিরাজ জীন-ভুতের কবিরাজি করে। তার বিরুদ্ধে অনেক নারী কেলেংকারীর অভিযোগ আছে। লোক লজ্জা ও মান সম্মানের কথা ভেবে কেউ মুখ খুলেনা। সকলেই ওই লম্পটের কঠোর শাস্তি দাবী করেছেন।