― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলারায়পুরে ট্রাকের ধাক্কায় প্রা'ণ গেল ৪বছরের শিশু মুসার

রায়পুরে ট্রাকের ধাক্কায় প্রা’ণ গেল ৪বছরের শিশু মুসার

রুবেল গাজী, রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ট্রাকের ধাক্কায় ৪ বছরের শিশু মুসা নিহত হয়েছে। মুসা সোনাপুর ইউনিয়নের হায়দর আলী বেপারি বাড়ির আক্তার হোসেন ও ফাতেমা দম্পতির সন্তান।

ঘটনাটি ঘটে সকাল ৮টার দিকে, যখন একটি দ্রুতগামী মাল বোঝাই ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ট ১১-৭৮৯৩) লক্ষ্মীপুর থেকে রায়পুর অভিমুখে যাচ্ছিল। রাস্তা পারাপারের সময় মুসাকে চাপা দেয় ট্রাকটি, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

আরও পড়ুনঃ ইপিজেডে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

রায়পুর থানার উপ-পরিদর্শক (এস.আই) আমির হোসেন জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।