spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসছাত্র উপদেষ্টার বরাতে ভিসির সাথে দেখা করার নির্দেশ

ছাত্র উপদেষ্টার বরাতে ভিসির সাথে দেখা করার নির্দেশ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাথমিকভাবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সাথে দেখা না করার পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ভুত কোনো অভিযোগ বা সমস্যা সমাধানের জন্য ছাত্র উপদেষ্টার সাথে আলোচনার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ  তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক যে কোনো অভিযোগ বা সমস্যা সমাধানের জন্য প্রাথমিকভাবে ছাত্র উপদেষ্টার সাথে আলোচন বা পরামর্শ করতে হবে। ছাত্র-উপদেষ্টার সঙ্গে আলোচনা বা পরামর্শ ব্যতিত সরাসরি উপাচার্যের সাথে দেখা না করার জন্য পরামর্শ দেওয়া হলো।

আরও পড়ুনঃ শেখ হাসিনা সে গণতন্ত্রকে বহু দূরে ঠেলে দিয়েছিল: বকুল

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা বলেন, “উপাচার্যের পরামর্শেই আমরা এমন নির্দেশনা দিয়েছি। যাতে  বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও সামাজিক অনেক সংগঠন তাদের যৌক্তিক দাবি নিয়ে আগে আমার সাথে আলোচনা করে। এতে যদি আমার দ্বারা সমস্যাগুলোর সমাধান সম্ভব হয় তাহলে তো হলোই। অন্যথায় তাদেরকে নিয়ে আমি ভিসি স্যারের সাথে দেখা করবো। এতে প্রশাসনের স্বাভাবিক কাজের গতি বজায় থাকবে। আর প্রশাসনে এখনো প্রো-ভিসি বা ট্রেজারার নিয়োগ না হওয়ায় ভিসি স্যারের এসব কাজ একা সামাল দেওয়া কষ্টসাধ্য।  তাই আমরা শিক্ষার্থীদের বলবো প্রাথমিকভাবে ভিসি স্যারের কাছে না গিয়ে আমার সাথে আলোচনা বা পরামর্শ করো।”