― Advertisement ―

spot_img

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঋতস্বরের নবীন বরণ

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন ঋতস্বরের উদ্যোগে ২০২৬ সালের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসপ্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ প্রথমবারের মত উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রব্বানি।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ প্রদান করা হয়। রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে তাঁকে নিয়োগ প্রদান করা হয়। প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন।

আরও পড়ুনঃ পৌষ্য কোটায় ভর্তির শর্ত শিথিলের প্রতিবাদের ইবিতে বিক্ষোভ

তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।