spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে যশোর জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি

ইবিতে যশোর জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী শিমুল হোসেন ও সদস্য সচিব আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শাহরিয়ার কবির রিমন মনোনীত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) আল- কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শিমুল রায়ের স্বাক্ষরিত অনুমোদনে আগামী ৩ মাসের জন্য এ কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ রাজশাহী টিটিসি অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন 

কমিটির অন্য সদস্যরা হলেন- আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের হাসিবুর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদীয়া মাহমুদ মীম, মার্কেটিং বিভাগের জহুরুল ইসলাম ও রিফাত মাশরাফি প্রত্যয়, সমাজকল্যাণ বিভাগের মাহফুজ কবীর, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের রিজওয়ান খান, লোক প্রশাসন বিভাগের রিয়াদ, এহসানুল হক সায়িম ও সৌরভ দাস।