spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে আহতদের সুচিকিৎসার দাবিতে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে আহতদের সুচিকিৎসার দাবিতে সড়ক অবরোধ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার এবং আহতের সুচিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আহত-নিহত পরিবারের সদস্য ও ছাত্রজনতা।

বিক্ষোভ থেকে সকল অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং আহতদের সুচিকিৎসার নিশ্চিতের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার করা হয়।

আরও পড়ুনঃ দেবহাটায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

এদিকে সড়ক অবরোধ করে রাখায় ঘন্টাব্যাপী শহরে তীব্র জ্যাম তৈরি হয়। তবে জরুরি সেবাদানকারী যানবাহন ছেড়ে দেয় আন্দোলনকারীরা।

বিক্ষোভে বক্তব্য রাখেন, শহীদ আফনানের মা নাসিমা আক্তার, শহীদ সাব্বিরের বাবা আমির হোসেন, শহীদ শাওনের বাবা আবুল বাসার, আহত ফাহিম, ইউসুফ আলম রিপন, আবদুল মতিন, সুজন, হারুন, ইউসুফ আল মাহমুদ, সজিবসহ ছাত্র জনতা।