― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদজাতীয়বেইলি রোডের আগুনের ঘটনায় নিহত ৪৩, রয়েছে বাড়ার সঙ্কা

বেইলি রোডের আগুনের ঘটনায় নিহত ৪৩, রয়েছে বাড়ার সঙ্কা

রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত পৌনে ১০টার দিকে লাগা এ আগুন রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে এখনো উদ্ধারকাজ চলছে।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেছেন, ‘আমরা ভেতরে তল্লাশি করছি। আটকেপড়াদের জীবিত উদ্ধারে যতটুকু করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তারপরও ভেতরে ধোঁয়া আছে।’

তবে কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আহত কতজন— তা এখনো নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত অনজন্ত ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমকর্মীদের সূত্রে জানা গেছে। গুরুতর আহত ২৩ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নারী ও শিশুসহ ঢাকা মেডিকেল কলেজে ৩৩ জন ও শেখ হাসিনা বার্ন ইউনিটে ১০ জন নিয়ে মোট নিহতের সংখ্যা দাড়িয়েছে ৪৩ জন এ সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। সাত তলাবিশিষ্ট ভবনের ওপরদিকের অংশটি আবাসিক। রেস্টুরেন্টে আগুন লাগার পর সিঁড়িতে ভারি গ্যাস সিলিন্ডার থাকায় তা দ্রুত উপর দিকে ছড়িয়ে পড়েছে বলে জানায় একজন ফায়ার ফাইটার কর্মী।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানিয়েছেন, রাত ১১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে আরো অনেকে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে। আগুন পুরোপুরি নির্বাপনের পর তদন্ত সাপেক্ষে আগুনের ক্ষয়ক্ষতি এবং আগুনের উৎপত্তিস্থল কিংবা আগুনের কারণ খতিয়ে দেখা হবে।