― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনবীরগঞ্জে ১১দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

বীরগঞ্জে ১১দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধিঃ বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষীপুর সিডিপি কার্যালয়ে বুধবার (১১ ডিসেম্বর) গুড নেইবারস্ বাংলাদেশ এবং বীরগঞ্জ সিডিপির উদ্যোগে দরিদ্র মেধাবী ১১ শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার বিশেষ উপবৃত্তি প্রদান করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিপি প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, সিডিপি এডমিন অফিসার মোঃ আশিকুর রহমান, অভিভাবকবৃন্দসহ আরও অনেকে।

এদের মধ্যে শিক্ষার্থীরা হলেন নিতী শীল, শান্ত দেবনাথ, সৃষ্টি রায়, হাবিবা আকতার, তাপস শীল, আশিক শীল, সুমি রায়, মিতু রায়, মৌসুমি আকতার, সৃতি কর্মকার, এবং ঈশিতা রায়। প্রত্যেককে ১০ হাজার টাকা করে উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কুবিতে ‘ভাষার দুই অক্ষ- রূপক ও লক্ষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের এই টাকা কাজে লাগিয়ে নিজের সফলতা অর্জনের জন্য উৎসাহিত করেন এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন তারা মেয়ে শিক্ষার্থীদের বাল্যবিবাহে বাধা দেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়তা করেন।

উল্লেখযোগ্য যে, এই সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলার এবং তাদের উন্নতির জন্য পরিবেশ তৈরি করার উদ্দেশ্য রয়েছে।