spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসফানুস উড়িয়ে ইবিতে বিজয় দিবস উদযাপন

ফানুস উড়িয়ে ইবিতে বিজয় দিবস উদযাপন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ফানুস উড়িয়ে মহান বিজয় দিবস উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক চত্বরে বেশ উৎসবমুখর পরিবেশে কর্মসূচি পালন করে তারা। এতে সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ- সমন্বয়ক নাহিদ হাসানসহ অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, এবারের উৎসবমুখর পরিবেশটা ভিন্ন ছিলো। ফানুস উড়ানোটা বিশেষ করে বেশি ভালো লেগেছে। ক্যাম্পাসে নিরাপত্তার সাথে বিজয় উদযাপন হয়েছে। সর্বোপরি দিনটি খুবই ভালো কেটেছে। 

ফানুস উড়ানোর বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণের অনেক মাধ্যম আছে। আমরা ফানুস উড়িয়ে বীর শহিদদের স্মরণ করেছি। এভাবে বিভিন্ন মাধ্যমে আমরা শহিদদের স্মরণে রাখতে চাই। রবীন্দ্রনাথের একটা কথা আছে ‘ অগ্নিস্নানে সূচি হোক ধরা’। আমরা এসকল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুখি, সমৃদ্ধ এক বাংলাদেশ দেখতে চাই। 

আরও পড়ুনঃ মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বিজয় র‍্যালি

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছরে পদার্পণ উপলক্ষে আমরা ফানুস উড়িয়ে আনন্দের একটি নতুন মাত্রা যুক্ত করেছি। এটি মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের পাশাপাশি জুলাই আন্দোলনের শহিদদের উৎসর্গ করেছি।এর মাধ্যমে আমরা লড়াই সংগ্রাম ও জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে চাই।’ 

প্রসঙ্গত, এর আগে সকাল ১০টায় শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববদ্যালয়ের  ‘মুক্ত বাংলা’য়  পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মী।