spot_img

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী শাহনাজ পারভীন

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন।দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয়...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে পৃথক অভিযানে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক

ফুলবাড়ীতে পৃথক অভিযানে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক অভিযানে ভারতীয় পাঁচটি গরু এবং ৩২০ প্যাকেট জিরাসহ দুই চোরাকারবারি আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কাশিপুর ও শিমুলবাড়ী ইউনিয়নের সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, জিরা চোরাকারবারি কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল এলাকার মনির হোসেনের ছেলে গোলাম মোস্তফা। গরু চোরাকারবারি, শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি এলাকার নুর ইসলামের ছেলে হাফিজুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই শাহানুর এবং এসআই রকিবের নেতৃত্বে দুটি পৃথক অভিযান চালানো হয়।

  • এসময় কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল এলাকায় গোলাম মোস্তফার বাড়ি থেকে ১১ বস্তায় মোট ৩২০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ জিরার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। একই সাথে শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা পাঁচটি গরু উদ্ধার করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

আরও পড়ুনঃ ফুলপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অভিযানের সময় বিজিবির অনন্তপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক চোরাকারবারিদের জেলহাজতে পাঠানো হবে এবং উদ্ধারকৃত গরু ও জিরা কাস্টমসে জমা দেওয়া হবে।

এই অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্থানীয় জনগণ এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।