spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক শিবির নেতা নিহত

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক শিবির নেতা নিহত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ী এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফয়সাল ফরাজী (৩০) নামে সাবেক এক শিবির নেতা নিহত হয়েছেন। ফয়সাল সদর উপজেলার বাংগা খাঁ ইউনিয়নের বাসিন্দা এবং বাংগা খাঁ ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সাল ফরাজী একটি বেসরকারি এনজিও ব্র্যাকের কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। কাজ শেষ করে বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে মিয়ার বেড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আরও পড়ুনঃ ইবির ছায়া জাতিসংঘ ‘আইইউমুনা’র নতুন কমিটি গঠন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”