― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

সখীপুরে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা বোর্ড বাজার এলাকায় ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূ (ছদ্মনাম: স্বর্ণা আক্তার, ২৫) অভিযোগ করেন, তার শ্বশুর দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত সপ্তাহে তার স্বামী গাড়িচালক জসিম উদ্দিন বাড়িতে না থাকায় অভিযুক্ত শ্বশুর পিছন থেকে ঝাঁপটে ধরে তাকে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুরের মাওনা এলাকা থেকে অভিযুক্ত বিল্লাল হোসেন (৬২) কে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ।

আরও পড়ুনঃ রফিকুল ইসলামকে সরিয়ে ববির নতুন প্রক্টর সোনিয়া খান

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাস কুমার বলেন, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে অতীতেও এমন অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।