spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ মার্চ) বেলা ১২টায় জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশেদুল হায়দার লিংকন এবং সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন স্বাক্ষরিত জেলা যুবদলের প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটির মধ্যে রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির হোসেন কানন, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন এবং সদস্য সচিব আবদুস সাত্তার মজুমদার। ৩৫ সদস্য বিশিষ্ট এই উপজেলা কমিটি গঠন করা হয়েছে। একইভাবে, পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান এবং সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া। পৌর কমিটিতেও ৩৫ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ মাভাবিপ্রবির সিপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আওরঙ্গজেব, সম্পাদক সাইদুল

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন জানিয়েছেন, উক্ত কমিটিগুলো আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিটের সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। চূড়ান্ত কমিটিতে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষর করবেন।