― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনজরুল বিশ্ববিদ্যালয়ে মেসডার নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের আশার নতুন দিগন্ত

নজরুল বিশ্ববিদ্যালয়ে মেসডার নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের আশার নতুন দিগন্ত

ইয়াছিন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা) নতুন কার্যনির্বাহী কমিটির গঠন সম্পন্ন করেছে।

শনিবার (১৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। “আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব” স্লোগানে পরিচালিত এ সংগঠনের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফোকলোর বিভাগের শিক্ষার্থী ওমর তারিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের মুকিতুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা শেখ, অর্থ সম্পাদক হয়েছেন আল জাবির এবং দফতর ও প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুরাইয়া সুলতানা রিয়া।

নেতৃত্ব গ্রহণের পর সভাপতি ওমর তারিক বলেন, “মেসডা মূলত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। বিভিন্ন প্রকল্প, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে থাকি। আমাদের লক্ষ্য মেহেরপুরকে জাতীয় পর্যায়ে আরও সুপরিচিত করা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করে সামনে এগিয়ে নেওয়া।”

আরও পড়ুনঃ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

সাধারণ সম্পাদক মুকিতুল ইসলাম বলেন, “২৫০ কিলোমিটার দূরের এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেও কখনো একাকিত্ব অনুভব করিনি, কারণ মেসডা আমাদের ঐক্যের প্রতীক। এটি শুধু একটি সংগঠন নয়, বরং আমাদের আঞ্চলিক শিকড়ের সাথে সংযুক্ত থাকার এক অবলম্বন। একসাথে কাজ করে আমরা মেহেরপুরের শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরি করতে চাই।”

নতুন নেতৃত্বের এই ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন আশা ও সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে। মেসডার সদস্যরা সংগঠনটিকে আরও গতিশীল ও কার্যকর করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।