― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদরাজধানীডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে ২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার(১২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিজের ফেসবুক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ।

তিনি লিখেছেন, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর। আয়াত আমাকে বলেছে—‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।’ অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!”

আরও পড়ুনঃ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা: স্বল্প সময়ে থানা-ওয়ার্ডে কমিটি গঠন

ফরহাদ আরও জানান, “আমরা পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত ২ লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।”

এসময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত সভাপতি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক তরিকুল শিবলী (৪০)। সহকর্মীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।