― Advertisement ―

spot_img

বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজশাহী কলেজে নববর্ষ বরণ

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজশাহী কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাজশাহী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের ৮ম বর্ষপূর্তি ও নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের ৮ম বর্ষপূর্তি ও নবীনবরণ অনুষ্ঠিত

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাব (আরসিপিসি) তাদের ৮ম বর্ষপূর্তি ও নবীনবরণ উৎসব উদযাপন করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ আয়োজনে নতুন সদস্যদের বরণ করা হয় উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেজেন্টেশন ক্লাবের শিক্ষক উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাসনা আরা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজশাহী কলেজে প্রায় ৫০টির মতো কো–কারিকুলার ক্লাব আছে। এর মধ্যে প্রেজেন্টেশন ক্লাব একটি ব্যতিক্রমী সংগঠন, যা শিক্ষার্থীদের উপস্থাপন দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে তুলছে। প্রেজেন্টেশন ক্লাব তাদের মূল কার্যক্রমের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ক্লাবের কাজও করছে—এটি সত্যিই প্রশংসনীয়। আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক তোফায়েল আহম্মেদ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদিকুল ইসলাম এবং বাংলা বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন।

আরও পড়ুনঃ ইবিতে আল্লামা ইকবালের দর্শন নিয়ে আন্তর্জাতিক সেমিনার

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরসিপিসি’র সভাপতি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মো. নাহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয় ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী। এরপর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়। আয়োজনের অংশ হিসেবে ছিল কুইজ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা শিক্ষার্থীদেরকে আরও আনন্দময় করে তোলে।

প্রেজেন্টেশন ক্লাবের এ আয়োজন শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।