spot_img

― Advertisement ―

spot_img

বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নে পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীরা

আলোকিত দর্পণ, নিউজ ডেস্কঃ বেতন কমিশনের (পে কমিশন) সুপারিশ আগামী বছরের জানুয়ারি থেকেই বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ে জাতীয় সমাবেশ করেছে গণকর্মচারীদের সংগঠন বাংলাদেশ...
প্রচ্ছদজাতীয়জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ উত্তোলন আজ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ উত্তোলন আজ

আলোকিত দর্পণ, নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাদের লাশ উত্তোলন করা হবে। উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত সম্পন্ন করে যথাযথ প্রক্রিয়ায় পুনরায় দাফন করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল থেকে সিআইডির একটি বিশেষজ্ঞ দল কবরস্থান এলাকায় কাজ শুরু করবে।

তিনি বলেন, “লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এরপর পুনরায় দাফনের ব্যবস্থা করা হবে।”

শহীদদের লাশ উত্তোলনের আগে রায়েরবাজার স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ। সেখানে ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট এবং অন্যান্য ফরেনসিক কনসালট্যান্ট উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ তফশিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি সচিব আখতার আহমেদ

জানা গেছে, যেসব স্থানে অজ্ঞাত শহীদদের দাফন করা হয়েছে, সেগুলো সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে টাইলস ও মার্বেল পাথর দিয়ে সুরক্ষিত করা হয়েছে। লাশ উত্তোলনের প্রস্তুতির অংশ হিসেবে কবরস্থান এলাকায় ইতোমধ্যে তাবু স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত পুলিশি আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আবেদনটি করেছিলেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।

অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্তে এই ডিএনএ সংগ্রহ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।