― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদজাতীয়৯ এপ্রিল বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোটের সম্ভাবনা

৯ এপ্রিল বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোটের সম্ভাবনা

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ উপনির্বাচন এবং প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে জানা গেছে, এ বিষয়ে বিকেলে তফসিল ঘোষণা করে বিস্তারিত তথ্য জানানো হবে।

সূত্র অনুযায়ী, দুটি আসনেই ৯ এপ্রিল ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি এসব আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হবে বলেও জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, বগুড়া-৬ আসনটি শূন্য হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান পদত্যাগ করায়। ফলে সেখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুনঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগে অনিয়মের তদন্তের নির্দেশ

অন্যদিকে, ভোটের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন বাতিল ঘোষণা করা হয়। এখন সেখানে পুনঃনির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি জানানো হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।