― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির নেতৃত্বে শিশির ও মোসাদ্দেক

ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির নেতৃত্বে শিশির ও মোসাদ্দেক

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)–এ ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি (আইইউসিএস)–এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শান্ত শিশির এবং সদস্য সচিব হিসেবে একই শিক্ষাবর্ষের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন তাজনির রহমান, নওশীন শার্মিলী, ইকবাল হোসেন ইমন, জোবায়ের ইসলাম সাকিব, আব্দুল মোহাইমিনুল ইসলাম, তৌফিক হাসান, মিলান্ত জোয়ার্দার, সুমাইয়া, মো. তানভীর, মো. মাহদী হাসান, মো. সাইফুল হক, ইমতিয়াজ উদ্দিন সাজিদ, আহমদ জাবের, ফাহিম ফয়সাল, সাইদুল কবির স্বাধীন ও মো. রিফাত ইসলাম।

আরও পড়ুনঃ ৯ এপ্রিল বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোটের সম্ভাবনা

কমিটির আহ্বায়ক মো. শান্ত শিশির বলেন, মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ও আচরণ পরিবর্তনের অন্যতম নিয়ামক হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি মানুষকে সামাজিকতা ও সম্প্রীতির শিক্ষা দেয় এবং সমাজ ও দেশকে এগিয়ে নেয়। তবে সংস্কৃতি কলুষিত হলে সামাজিক অস্থিতিশীলতা ও মানবিক অবক্ষয় সৃষ্টি হয়। তাই একটি সুস্থ সমাজ গঠনে সুস্থ সংস্কৃতির বিকাশ অপরিহার্য।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কার্যক্রম তুলনামূলক কম দেখা যায়। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মূল্যবোধ গড়ে তুলতে আইইউসিএস কাজ করে যাবে। এ লক্ষ্যে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।