― Advertisement ―

spot_img

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের নতুন কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড নিয়ে নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, প্রণালিটি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের নতুন কড়া হুঁশিয়ারি

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের নতুন কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড নিয়ে নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, প্রণালিটি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ইরান ফি আদায় করছে, যা বিদ্যমান সমঝোতা ও যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “শোনা যাচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী ট্যাংকার থেকে ইরান ফি নিচ্ছে। যদি তারা নিয়ে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত।” তার এই বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

মাত্র দুই দিন আগে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ট্রাম্প এর আগেও ঘোষণা দিয়েছিলেন, ইরান যদি “সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে” হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক কার্যক্রম স্থগিত রাখতে রাজি থাকবে।

আরও পড়ুনঃ অধ্যাদেশ রহিত, বিচার বিভাগের জন্য ‘কালো দিন’: শিশির মনির

তবে বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে তেলবাহী জাহাজ চলাচল সীমিত রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্লেষকদের মতে, প্রণালিতে চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে এবং এর প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতেও পড়তে পারে।

সূত্র: সিএনবিসি