
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিবেটার’স এসেম্বলির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শেখ তাসলিমা জাহান মুন। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. আনন বিন রহমান।
সংগঠনের কার্যক্রম আরও সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ১৭তম ব্যাচের সাদিয়া সুলতানা নেলী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১৮তম ব্যাচের হাফিজ আশিকুর রহমান আকাশ। একই ব্যাচের মাইনুল ইসলাম অমি সাংগঠনিক সম্পাদক, মো. মেহেদী হাসান দপ্তর সম্পাদক এবং তৌসিফ আহাম্মদ মাহিন অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুনঃ শিবিরের ‘গুপ্ত রাজনীতি’র প্রতিবাদে জবি ছাত্রদলের দেয়াললিখন কর্মসূচি
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন রামিম হোসেন, ইসরাত জাহান ইমু, মাহাদী ইসলাম, রিয়াদ হুসাইন ও নাজাহ আহমেদ।
নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চা নতুন মাত্রা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



