― Advertisement ―

spot_img

ইবিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ,...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে বহিরাগতদের হামলা: ছাত্রদলের নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি

ইবিতে বহিরাগতদের হামলা: ছাত্রদলের নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়–এ চারুকলা বিভাগের এক শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ জবিতে ডিবেটার’স এসেম্বলির সভাপতি মুন ও সাধারণ সম্পাদক আনন

তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এ ঘটনায় প্রতিফলিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলে জানানো হয়।