― Advertisement ―

spot_img

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করল ইবি ছাত্রদলের নবগঠিত কমিটি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিস্থ জুম্ম ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মন্টু চাকমা-নুমংসিং মারমা

ইবিস্থ জুম্ম ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মন্টু চাকমা-নুমংসিং মারমা

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পার্বত্য চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জুম্ম ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. তিয়াশা চাকমা, সাবেক সভাপতি বাবলু মারমা ও সাধারণ সম্পাদক পিকাসু চাকমা এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মন্টু চাকমা এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নুমংসিং মারমা মনোনীত হয়েছেন। কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন উন্মেষ চাকমা ও ছায়া চাকমা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিন্দ্র ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন অনুত্তর চাকমা। সহ-সাংগঠনিক সম্পাদক ইমন চাকমা, অর্থ সম্পাদক জয়ন্ত চাকমা ও সহ-অর্থ সম্পাদক ইউনিট চাকমা শুভ্র মনোনীত হয়েছেন।

এছাড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ছদক চাকমা, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্কিড চাকমা, দপ্তর সম্পাদক সুমনা চাকমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক ঝিমিট চাকমা এবং উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তুকিন চাকমা দায়িত্ব পেয়েছেন। লাইব্রেরি সম্পাদক হিসেবে নিটন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক প্রবাসী চাকমা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মংসেনু মারমা, দিভাস চাকমা, আবীর চাকমা, হ্যাপি চাকমা, কৌশলী চাকমা ও জেসি চাকমা মনোনীত হয়েছেন।

আরও পড়ুনঃ জবি শিক্ষার্থীর উদ্যোক্তা হওয়ার স্বপ্নে পাশে ছাত্রদল নেতা শাহরিয়ার

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুমংসিং মারমা দায়িত্ব পাওয়ায় সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংগঠন শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং ঐক্য, নেতৃত্ব ও উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার করেন।

অন্যদিকে নবনির্বাচিত সভাপতি মন্টু চাকমা বলেন, দায়িত্ব পাওয়াটা তার জন্য গর্বের এবং আনন্দের। তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ঐক্য সুদৃঢ় করা, নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।