― Advertisement ―

spot_img

শাহবাগে ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

রাজধানীর শাহবাগ থানার সামনে ‘কিসের সাংবাদিক’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০...
প্রচ্ছদসারা বাংলাসীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল জব্দ

সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাত ৩টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এদিকে, গত তিন মাসে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিভিন্ন অভিযানে ৪ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ এবং ৩০৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট।

আরও পড়ুনঃ ইবিস্থ জুম্ম ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মন্টু চাকমা-নুমংসিং মারমা

এছাড়া একই সময়ে ১৬৯টি গরু ও ২১টি মহিষ উদ্ধার করা হয়েছে এবং ১১০টি মোবাইল ফোনসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, গত তিন মাসে জব্দকৃত এসব অবৈধ পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৩ লাখ টাকা।

এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।