― Advertisement ―

spot_img

জকসুর উদ্যোগে জবিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৭...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজকসুর উদ্যোগে জবিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জকসুর উদ্যোগে জবিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলে।আয়োজকদের তথ্য অনুযায়ী, এ ক্যাম্প থেকে ৩ হাজার ৪০০-এর বেশি শিক্ষার্থী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। এ সময় মোট ৩ হাজার ৩৭৪টি টোকেন বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা সিটি সাউথ শাখার সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

ক্যাম্পে ১০টি ফ্রি মেডিকেল টেস্টসহ মোট ১১ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। আয়োজনের শুরু থেকেই বিভিন্ন বুথে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ ইবি অভয়ারণ্যের নতুন নেতৃত্বে সাদিয়া-সজল-ফারহানা-হিতুয়ারা

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিনামূল্যে Hb%, RBS, HbA1c, TSH, Vit-D, CRP, Troponin-I, Urine Strip Test, ECG ও USGসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষা করানোর সুযোগ পান। পাশাপাশি ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও রাখা হয়।

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আবদুল আলীম আরিফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জকসুর আয়োজনে এবারই প্রথম এত বড় পরিসরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।”