― Advertisement ―

spot_img

বি.এল কলেজে সনাতন বিদ্যার্থী সংসদের নতুন কমিটি ঘোষণা

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ শাখা সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস)-এর কার্যনির্বাহী সংসদ-২০২৬ ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবি.এল কলেজে সনাতন বিদ্যার্থী সংসদের নতুন কমিটি ঘোষণা

বি.এল কলেজে সনাতন বিদ্যার্থী সংসদের নতুন কমিটি ঘোষণা

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ শাখা সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস)-এর কার্যনির্বাহী সংসদ-২০২৬ ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শ্রী সবুজ মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্রী সৌমিক হালদার দায়িত্ব পেয়েছেন।

রোববার (১৭ মে) এসভিএস-বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে গৈরিক শুভেচ্ছা জানানো হয়।

একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সরকারি ব্রজলাল কলেজ শাখার মাধ্যমে দক্ষিণাঞ্চলে সনাতনী সংস্কৃতির প্রচার-প্রসার এবং সনাতনী সমাজে নতুন জাগরণ সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ জকসুর উদ্যোগে জবিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, শিক্ষানুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তীর দানকৃত ভূমিতে ১৯০২ সালে প্রতিষ্ঠিত সরকারি ব্রজলাল কলেজ দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সনাতন বিদ্যার্থী সংসদের যাত্রা শুরু হওয়াকে সংগঠনটির জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করা হয়।

নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করেছেন রিপোর্টার্স ইউনিটির নেতাকর্মী ও সংগঠনটির শুভানুধ্যায়ীরা।