
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ ছয়দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ম্যানেজমেন্ট ক্লাবের ‘ক্যারিয়ার অ্যাফিক্স সিজন ৩.০’। সমাপনী মেগা ইভেন্টের মাধ্যমে এ আয়োজনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
মঙ্গলবার(১৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কর্মসূচির অনলাইন পর্বগুলো গত ১৪ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা এবং পেশাগত প্রস্তুতি অর্জনে সহায়তা করার লক্ষ্য নিয়ে এ ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মাসফিক এনাম তুর্য। পাশাপাশি বিভিন্ন সেশনে অংশ নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন কর্পোরেট খাতের অভিজ্ঞ ব্যক্তিরা।
অনুষ্ঠানে সিভি রাইটিং, কর্পোরেট চাকরি, উদ্যোক্তা মানসিকতা, প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং এবং পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশন বিষয়ে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ বিসিটিআই ও জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের যৌথ কর্মশালা অনুষ্ঠিত
অফলাইন পর্বে অংশগ্রহণকারীদের জন্য ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সঙ্গে সরাসরি মতবিনিময়, নেটওয়ার্কিং, প্রশ্নোত্তর পর্ব, গুডিজ ব্যাগ, আপ্যায়ন এবং অংশগ্রহণ সনদ প্রদানের ব্যবস্থা রাখা হয়।
আয়োজকরা জানান, ‘ক্যারিয়ার অ্যাফিক্স সিজন ৩.০’ শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, কর্পোরেট প্রস্তুতি এবং ভবিষ্যৎ পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মো. রাশেদুল হক।



