― Advertisement ―

spot_img

ইবিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ,...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

ইবিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৩০ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা ড. এম এয়াকুব আলী-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা ড. ওবায়দুল ইসলাম, ইউট্যাবের সভাপতি ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রশিদুজ্জামান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ত্যাগের ঈদে মানবিক উদ্যোগ: বুটেক্সে দায়িত্বরত কর্মচারীদের নিয়ে বিশেষ ভোজের আয়োজন

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রসংগঠন পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এ সময় ড. এম এয়াকুব আলী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি দেশের স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দিয়েছিলেন।”

পুষ্পস্তবক অর্পণ শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিসহ সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।