― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসববিতে বিভিন্ন সংগঠনের সহায়তায় গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ববিতে বিভিন্ন সংগঠনের সহায়তায় গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছ ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) কেন্দ্রে সেবা দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএনসিসি,রোবার স্কাউট, ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়,মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ,বিডিক্লিনসহ বিভিন্ন সংগঠন।

আজ ২৭ এপ্রিল গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় সেচ্ছায় বিভিন্নভাবে সহযোগিতা করেছে রাজনৈতিক ও অরাজনৈতিক এই সংগঠনগুলো।

ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য পানি ও খাবার স্যালাইন বিতরণ করে ববি ছাত্রলীগ।এছাড়াও সড়কের যান চলাচল স্বাভাবিক রাখাসহ ছায়ায় বসার জায়গা তৈরি করে সংগঠনটি। 

নিরাপত্তা রক্ষা ও তথ্য সেবা দানের মতো কাজ করেছে বিএনসিসি ও রোভার স্কাউট। 

পরীক্ষর্থীদের জন্য আসা যাওয়ার জন্য ৪ টি বাস, নিরাপদ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বরিশাল সিটি করপোরেশন। দীর্ঘদিন থেকেই ভর্তি পরীক্ষার সময় কোমল ও নিরাপদ পানি এবং ছায়ায় বসার জায়গা তৈরি করে দিচ্ছে ইসলামি ছাত্র আন্দোলন ও বিডি ক্লিন।অভিভাবকদের জন্য নিরাপদ ও কোমল পানীয়,নাস্তা ও ছায়ায় বসার জায়গা তৈরি করে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।মোবাইল -ফোন ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রাখাসহ বিভিন্ন ধরনের সেবাধর্মী উদ্যোগ নিয়েছে সংগঠনগুলো।

এই ধরনের সহয়তা পেয়ে খুশি হয়েছেন ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকরা।পরবর্তী পরীক্ষাগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনগুলো।