― Advertisement ―

spot_img

মোফাজ্জল মোমেনা মহিলা কলেজে এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনশিক্ষামোফাজ্জল মোমেনা মহিলা কলেজে এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোফাজ্জল মোমেনা মহিলা কলেজে এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা খায়রুল আলম চাকলাদার, মিসেস সাবিনা সালাউদ্দিন, সাভার পৌর বিএনপির সেক্রেটারি ও সাভার সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ বদিউজ্জামান বদি, কলেজের বিদ্যোৎসাহী সদস্য ড. ফুয়াদ হোসেন এবং প্রধান শিক্ষক এস. এম. জামান।

আরও পড়ুনঃ জবিতে ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস–২০২৬ উদযাপন

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।