― Advertisement ―

spot_img

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে জবিতে ছাত্রদলের কর্মসূচি

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।মঙ্গলবার (২৩...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসপাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল, ‘কুইক রেসপন্স টিম’ গঠনের উদ্যোগ

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল, ‘কুইক রেসপন্স টিম’ গঠনের উদ্যোগ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নিখোঁজ রয়েছেন। পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করার লক্ষ্যে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন নিখোঁজ শিক্ষার্থীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি জানার পরপরই ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে দ্রুত ও সমন্বিতভাবে সাড়া দেওয়া প্রয়োজন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ সিরাজুল ইসলামের সন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রচারণা কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের নিয়ে একটি প্রতিনিধিদল সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করবে এবং অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেবে।

এছাড়া শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ‘কুইক রেসপন্স টিম’ দ্রুত গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

মোহাম্মদ সিরাজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী। জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে গত বৃহস্পতিবার তার সর্বশেষ ফোনে কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরাজুল ইসলামের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অথবা তাকে কোথাও দেখে থাকলে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নিখোঁজ শিক্ষার্থীর পিতার মোবাইল নম্বর: ০১৭১২০৭১১১৭।

সিরাজুল ইসলামের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা।