― Advertisement ―

spot_img

ইবির হলগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে হিট প্রকল্পের উদ্বোধন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হিট (HEAT) প্রকল্পের আওতায় পাঁচ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির হলগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে হিট প্রকল্পের উদ্বোধন

ইবির হলগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে হিট প্রকল্পের উদ্বোধন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হিট (HEAT) প্রকল্পের আওতায় পাঁচ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে এ প্রকল্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ জবি ছাত্রদল নেতা রুমির মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হিট প্রকল্পের আওতায় আটটি আবাসিক হলে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে ইন্টারনেট বিভ্রাট কমে আসবে এবং শিক্ষার্থীরা উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের গতি অনেক বাড়িয়ে দেবে।”

তিনি আরও বলেন, “এই প্রকল্পের কাজ খুব দ্রুত সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। ভবিষ্যতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে।”