― Advertisement ―

spot_img

ফুলবাড়ী উপজেলা জাতীয় যুবশক্তির সভাপতি রাকিব, সম্পাদক আরিফ

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এক...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ী উপজেলা জাতীয় যুবশক্তির সভাপতি রাকিব, সম্পাদক আরিফ

ফুলবাড়ী উপজেলা জাতীয় যুবশক্তির সভাপতি রাকিব, সম্পাদক আরিফ

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত ১০১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে রাকিবুল বাশার রাকিব সভাপতি এবং মো. আরিফ ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ১২ জুলাই রাতে জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ এবং সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নূর আলম সিদ্দিক, আর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল হাই সিদ্দিকীকে।

কমিটি অনুমোদনের পাশাপাশি জেলা শাখা একটি প্রশাসনিক নির্দেশনাও জারি করেছে। এতে সংগঠনের প্রশাসনিক, আর্থিক ও সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কর্পোরেট চাকরি ছেড়ে প্রথম বিসিএসেই পুলিশ ক্যাডার বুটেক্সের রাহুল ভৌমিক

নোটিশে বলা হয়েছে, এখন থেকে ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক—এই তিন কর্মকর্তার যৌথ স্বাক্ষর ছাড়া কোনো গুরুত্বপূর্ণ নোটিশ, আবেদন, সুপারিশপত্র, ব্যাংকিং কার্যক্রম (যদি প্রযোজ্য হয়) কিংবা অন্যান্য প্রশাসনিক দলিল বৈধ বলে গণ্য হবে না।

জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ফুলবাড়ী উপজেলায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।