― Advertisement ―

spot_img

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়ায় বিশ্ববিদ্যালয়ের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়ায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আজম খান এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।

নিহতরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলুকান্দা স্ট্যান্ড বাজার পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং একই এলাকার আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে জুলিয়া ও রাবেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামেন। পরে তারা আর পুকুর থেকে উঠে আসতে পারেননি। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পুকুর থেকে তোলেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ জবি শিক্ষার্থীদের আবাসন ও বিশেষ বৃত্তি নিশ্চিতের দাবিতে জকসুর মানববন্ধন

এদিকে, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল পাঠানো হয় বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।

তিনি বলেন, “ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করে।”

উপাচার্য আরও বলেন, “আজই আমরা পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি বিজ্ঞপ্তি দিয়েছি। আশা করি স্থানীয়সহ সবাই এটি মেনে চলবেন।”

ঘটনার পর দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরের নিরাপত্তা ও সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।