― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসতীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য বেরোবি ছাত্রলীগের বৃক্ষ রোপণ

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য বেরোবি ছাত্রলীগের বৃক্ষ রোপণ

বেরোবি প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ করে।

 ২৯ এপ্রিল (সোমবার) বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান শামীম এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মেহগনি,আকাশমনী,জাম,আম,কাঁঠাল,শিলকড়াই সহ বিভিন্ন ঔষধী গাছ রোপণ করে। 

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়, মিমি,রুপম সাংগঠনিক সম্পাদক টগর, ছাত্রলীগ নেতা লিয়ন,রিমু, সাব্বির, পিয়াস,আরিফ,সাব্বির সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।