spot_img

― Advertisement ―

spot_img

দারুল ইহসান ট্রাস্ট সম্পত্তি দখল নিয়ে সংবাদ সম্মেলন

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত তাফিযুল কুরআনিল কারিম ফাযিল মাদরাসা ও তদসংলগ্ন ভূ-সম্পত্তির বর্তমান অবস্থা সম্পর্কে...
প্রচ্ছদরাজধানীরাজধানীর পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের শাস্তি চেয়ে মানববন্ধন

রাজধানীর পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের শাস্তি চেয়ে মানববন্ধন

রাজধানীর মিরপুরের রাজধানীর পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের শাস্তি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। বর্তমানে মানবসেবার আড়ালে প্রতারণার অভিযোগে গ্রেফতার মিল্টন সমাদ্দার।

শনিবার (০৪ মে) বিকেল ৬টার দিকে এ মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার যুবক থেকে শুরু করে নানা বয়সী মানুষ অংশ নেন।

এ সময় এলাকাবাসী ‘মিল্টনের ফাঁসি চাই’, ‘মিল্টনের দুই গালে জুতা মারো তালে তালে’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকে। 

আরও পড়ুনঃ মিল্টন সমাদ্দার এর তিন দিনের রিমান্ড মঞ্জুর

জানা যায়, গত বুধবার রাতে মিল্টন সমাদ্দার গ্রেফতার হওয়ার পর থেকে এলাকাবাসীর মনে স্বস্তি নেমে এসেছে। তারা পরদিন মিষ্টি বিতরণও করেন। আজ তারই ধারাবাহিকতায় তারা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

তারা মানববন্ধন শেষে বেকারির গলি থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিল্টনের আশ্রম হয়ে সেটি নতুনবাজারে গিয়ে শেষ হয়। এতে শত শত এলাকাবাসী তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা মিল্টন সমাদ্দারের ফাঁসির দাবিতে স্লোগান দেন।