― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাবরিশালআমতলীতে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমতলীতে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরগুনার আমতলীর  দক্ষিণ পশ্চিম আমতলী (লোচা) গ্রাম থেকে  জেসমিন বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে  হেরোইনসহ গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/ জ্ঞান কুমার দাস সঙ্গীয় অফিসার/ফোর্সের  সহায়তায় আমতলী  সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের  দক্ষিণ পশ্চিম আমতলী (লোচা) গ্রামের রাসেল হাওলাদারের স্ত্রী  জেসমিন বেগম (২৭) কে হলিউড সিগারেট এর প্যাকেটে ২৫ (পঁচিশ) পুড়িয়া  হেরোইন ও ভিভো ১৭এস একটি মোবাইলফোন সহ গ্রেফতার করেন।  উদ্ধারকৃত ৭গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মুল্য ৭০,০০০ (সত্তর হাজার) টাকা।

আরও পড়ুনঃ কুলিয়ায় রাইট-টু-গ্রো প্রজেক্টের স্কুল বেইজ ক্যাম্পেইন

বরগুনার  গোয়েন্দা (ডিবি )পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ বশিরুল আলম বলেন,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর  বিরুদ্ধে  আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  দায়ের  করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।