― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত...
প্রচ্ছদরাজধানীবাড্ডায় একটি ৩ তলা ভবনে বিস্ফোরণ, নিহত ১

বাড্ডায় একটি ৩ তলা ভবনে বিস্ফোরণ, নিহত ১

মোঃ আসিফুজ্জামান আসিফ,সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ রাজধানীর বাড্ডায় একটি ৩ তলা ভবনে বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার ৪ নম্বর ডিআইটি রোডে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

আরও পড়ুনঃ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ফুটওভার ব্রিজের অভাবে ঝুঁকিতে সাতশতাধিক শিক্ষার্থী

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভবনটির নিচ তলায় ঘটনাটি ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

তালহা আরও জানান, প্রাথমিকভাবে সম্ভাব্য কারণ হিসেবে গ্যাস সিলিন্ডার লিকেজ মনে করা হচ্ছে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানান তিনি।