― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসসার্বজনীন পেনশন স্কীম, নাম প্রত্যাহারের দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

সার্বজনীন পেনশন স্কীম, নাম প্রত্যাহারের দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

মোঃ আলিফ হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি: সার্বজনীন পেনশন স্কীম বিধিমালা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

সোমবার (৩রা জুন) সকাল ১১ টায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে , মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টা ও মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানী।

মানববন্ধনে বক্তারা সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের গৃহীত কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ২য় দিনে মানববন্ধন ও মৌনমিছিল কর্মসূচি পালিত হবে।