― Advertisement ―

spot_img

চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও ল্যাবএইড হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামের মধ্যে স্বাস্থ্যসেবা...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামপাহাড়তলীতে ট্রাকের চাপায় সাংবাদিক নিহত

পাহাড়তলীতে ট্রাকের চাপায় সাংবাদিক নিহত

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ “দি বাংলাদেশ টুডে’র”চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো’র সাবেক স্টাফ রিপোর্টার ও পরিশ্রমী গনমাধ্যম কর্মী মেহেদী হাছান (আরিফ) ও তার সাথে আরোহী চট্টগ্রাম ‘ল’ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার চট্টগ্রামের পাহাড়তলীতে ট্রাকের চাপায় মৃত্যু বরণ করেছে।

৬ জুন বৃহস্পতিবার বেলা ১২টার দিকে থানার হাক্কানী পেট্রোল পাম্পের পাশে ছোট ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকার ইয়াসিন বাবুলের মেয়ে শারমিন আক্তার (২২) ও একই এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮)। দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে জমি দখলের সময় এলাকাবাসীর হাতে আটক ১০ সন্ত্রাসী

স্থানীয়রা জানান, হতাহত দুজনেই একই এলাকার বাসিন্দা ছিলেন। চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী শারমিন আক্তারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মেহেদী। মোটরসাইকেলটি শারমিন আক্তারের। ধারণা করা হচ্ছে, শারমিন আক্তারই গাড়িটি চালিয়েছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পাহাড়তলী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।