spot_img

― Advertisement ―

spot_img

দারুল ইহসান ট্রাস্ট সম্পত্তি দখল নিয়ে সংবাদ সম্মেলন

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত তাফিযুল কুরআনিল কারিম ফাযিল মাদরাসা ও তদসংলগ্ন ভূ-সম্পত্তির বর্তমান অবস্থা সম্পর্কে...
প্রচ্ছদজাতীয়দেশের ১৭ অঞ্চলের ঘণ্টায় সর্বোচ্চ ৬০কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ১৭ অঞ্চলের ঘণ্টায় সর্বোচ্চ ৬০কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। 

সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ সাভারের সাদেক এগ্রোতে দুদকের অভিযান, মিলল ব্রাহামা জাতের গরু

এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।