― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদঅর্থনীতিগত আট মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়

গত আট মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়

গত আট মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়ে সুখবর এসেছে। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

সোমবার (৩ মার্চ) রেমিট্যান্সের ওপর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ২১০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স আসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি এবং ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ডলার।

২০২২-২৩ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। তার আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স পরিমাণ ছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার।