― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদরাজনীতিবঙ্গবন্ধুর বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের বিচার করতে হবেঃ কাদের সিদ্দিকী

বঙ্গবন্ধুর বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের বিচার করতে হবেঃ কাদের সিদ্দিকী

নিউজ ডেস্কঃ শেখ হাসিনা ও বঙ্গবন্ধু এক নয়। আমি আশা করবো এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে যারা আগুন দিয়েছে, তা তদন্ত করে বিচার করবে। এর সঠিক বিচার না করলে সরকারকে জবাবদিহি করতে হবে। বঙ্গবন্ধু এদেশের সম্মান। তার ভাস্কর্য এভাবে ভাঙা উচিত হয়নি। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকে তাহলে তাদের জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শুক্রবার (৯ আগস্ট) রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

বঙ্গবীর বলেন, ‘ড. ইউনূসের ক্ষমতার লোভ নেই। একটি যৌক্তিক সময় পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে হবে। এই সময়টি দুই বছরের বেশি নয়। ড. ইউনূসের ওপর শুধু জুলুম করা হয়েছে। ড. ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে ও কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশের আরও বেশি লাভ হতো। আশা করছি তিনি মানুষের আশা ও প্রত্যাশা পূরণ করতে পারবেন।’

পুলিশ সম্পর্কে তিনি বলেন, ‘ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহবান জানাবো আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন। যদি আপনারা আবারও দলবাজি করেন তাহলে আপনাদের কোনও ভবিষ্যত নেই।’

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘এই রকম জীবনহানি এত অল্প সময়ে আমরা দেখিনি। আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের জয়। বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয়। ছাত্ররা যে আন্দোলন করেছে তা বিপথে পরিচালান করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও নেওয়া হয়েছে। এজন্য আমি সাবধান করবো, যারা আন্দোলন করে সফল হয়েছেন সফলতার পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার, অন্যের প্রতি ভালো আচরণ।’

আরও পড়ুনঃ শেখ হাসিনা অফিশিয়ালি রিজাইন করেননিঃ জয়

দেশে সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানান তিনি এবং তা দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেন। এ ছাড়া সারা দেশে জ্বালাও পোড়াও করে নির্বিচারে যে মানুষ হত্যা করা হয়েছে, তা বন্ধ না হলে অত্যাচারকারীরা জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে বলেও জানান তিনি।

দুর্নীতির বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘এই সরকার এদেশের দুর্নীতি একেবারে শেষ করতে পারবে না। তবে দুর্নীতির গলা চেপে যদি না ধরতে পারে তাহলে তাদের প্রতিও দেশের মানুষের আস্থা থাকবে না। মানুষ কিন্তু প্রথম চায় দুর্নীতিমুক্ত সমাজ। এই ১৫টা বছর দেশে শুধু অন্যায় আর অন্যায় হয়েছে। এই আন্দোলন কোটা সংস্কারের জন্য এত সফলতা আসেনি, বৈষম্যর জন্যও আসেনি। মানুষ ক্ষিপ্ত হয়েছে। তিন/চারটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ মানুষের ইচ্ছার বাইরে সরকার গঠন করেছে।