spot_img

― Advertisement ―

spot_img

দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে...
প্রচ্ছদসারা বাংলামনোহরদীতে খিদিরপুর(ডিগ্রী) কলেজ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

মনোহরদীতে খিদিরপুর(ডিগ্রী) কলেজ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

মোঃএমরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধিঃমনোহরদীতে খিদিরপুর(ডিগ্রী)কলেজ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১১ সেপ্টেম্বর)সকালে নরসিংদীর মনোহরদীতে অবস্থিত খিদিরপুর  (ডিগ্রী) কলেজ এর আয়োজনে কলেজ প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

খিদিরপুর(ডিগ্রী)কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃনাজিম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বর্ডি’র সভাপতি,মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।

সভাপতি,র বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খিদিরপুর কলেজের ঐতিহ্যকে আধুনিক,বিজ্ঞানমনষ্ক,যুগোপযোগীসহ শিক্ষারমান মান উন্নয়নে কার্যকরী প্রদান পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন এবং অবকাঠামোগত উন্নয়নে গভর্নিং বডি,র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রভাষকমণ্ডলী,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে তাদের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং কলেজের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৮ ডিসি’র রদবদল

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনতলা ফাজিল(ডিগ্রী)মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা বিএনপির অন্যতম নির্বাহী সদস্য মাওঃমোঃবাকিউল ইসলাম,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআনোয়ার হোসেন প্রমূখ।

এ সময় খিদিরপুর কলেজ এর সকল বিভাগের প্রভাষক,অভিভাবক মণ্ডলী,শিক্ষার্থীবৃন্দ ও সুশীল-সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।