spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলাপ্লাজমা সোসাইটি ইন মাটিয়াল এর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি

প্লাজমা সোসাইটি ইন মাটিয়াল এর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি

এস, এম হামিম সরকার নিরব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রক্তদানকারী প্রতিষ্ঠান “প্লাজমা সোসাইটি ইন মাটিয়াল” এর উদ্যোগে ফ্রী ব্লাড ক্যাম্পেইন, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়।

বুধবার ( ১৮ সেপ্টেম্বর ) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মাটিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করেন স্বেচ্ছায় রক্ত দানকারী প্রতিষ্ঠান প্লাজমা সোসাইটি ইন মাটিয়াল।

এ সময় উপস্থিত ছিলেন “প্লাজমা সোসাইটি ইন মাটিয়াল” এর সভাপতি: মোঃ হাবিবুল্লাহ রায়হান, সহ-সভাপতি: মোঃ জোবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক: মোঃ মিনহাজুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ: মো: আরাফাত আহমেদ সহ অন্যান্য কার্যকারী সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যায় মুখরিত বরিশাল বিশ্ববিদ্যালয়

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেছেন উৎসর্গ মেডিকেল ইনস্টিটিউট ত্রিমহনি, কুড়িগ্রাম।