spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে নতুন পাঁচ সভাপতি নিয়োগ

ইবিতে নতুন পাঁচ সভাপতি নিয়োগ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বিভাগগুলো হলো-ডেভেলপমেন্ট স্টাডিজ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ।

অফিস সূত্রে, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানকে নতুন সভাপতি হিসেবে  নিয়োগ করা হয়েছে।

এছাড়া জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক আগামী ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ বছরের জন্য উক্ত পাঁচ বিভাগে নতুন পাঁচ শিক্ষককে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন

নতুন দায়িত্ব পেয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফি বলেন, ‘চিঠি হাতে পেয়েছি। নতুন দায়িত্বে সেশনজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করবো। সকলের সমন্বিত প্রচেষ্টায় ক্লাস-পরীক্ষা দ্রুত শুরু করে বিভাগের সার্বিক উন্নতিতে কাজ করে যাবো।’