― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামের পটিয়াতে খালে ভেসে এলো যুবকের বস্তাবন্দি ম'রদে'হ

চট্টগ্রামের পটিয়াতে খালে ভেসে এলো যুবকের বস্তাবন্দি ম’রদে’হ

সোমনাথ সেন, চট্টগ্রাম ক্রাইম রিপোর্টারঃ পটিয়া চাঁনখালী খাল থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মরদেহটি খালের জোয়ারে খালের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ভেসে যাচ্ছিল।

এ সময় ইন্দ্রপুল ব্রিজের নিচে রশি দিয়ে মরদেহটি আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।অজ্ঞাত ওই যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট আর হাফহাতা পলো টিশার্ট। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।

আরও পড়ুনঃ মাভাবিপ্রবির ছাত্র উপদেষ্টাসহ  ৮ প্রশাসনিক পদে নতুন নিয়োগ 

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, পটিয়া চাঁনখালী খালে বস্তাবন্ধি একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।