― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরের নতুন ডিসিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

লক্ষ্মীপুরের নতুন ডিসিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক( ডিসি) রাজিব কুমার সরকারের  প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর  জেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ আয়োজন করা হয়। 

এ সময় আব্দুল খালেক, মো. ইদ্রিস ও মো. জহির উদ্দিন বক্তব্য রাখেন। মানববন্ধনে  অল্প সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন ডিসি স্বৈরাচার সরকারের দোসর। তার পুরো গোষ্ঠী আওয়ামী লীগ করে। লক্ষ্মীপুরের ছাত্রসমাজ তাকে চায় না। তাকে দ্রুত প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুনঃ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রসঙ্গত, রাজিব কুমার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ৯ সেপ্টেম্বর তাকে নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১১ সেপ্টেম্বর তাকে নাটোরের পরিবর্তে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর তিনি লক্ষ্মীপুরে যোগদান করেন।